অনেক সময় বাংলা ফন্টে লেখা ওয়েব সাইট গুলো আমরা পড়তে পারিনা কারন বাংলা ফন্ট নাই বা থাকলেও বাংলা লেখা পড়া যায়না। যারা একটু পুরনো অর্থাৎ বেশ দীর্ঘদিন যাবত ইন্টারনেট ব্যবহার করেন তারা এই সমস্যার সমাধান জানেন। কিন্তু যারা জানেন না আর না জানার কারনে বাংলা ব্লগ সাইট গুলো নিয়মিত ভিজিট করতে চাইলেও পারেন না বা কোন বাংলা খবর জানার জন্য বাংলা ওয়েব সাইট গুলো ভিজিট করতে পারছেন না তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনাদের সমস্যার সমাধান দিতে পারব।
প্রথম ধাপঃ প্রথমে আমরা বাংলা ফন্ট সংগ্রহ করবো এক্ষেত্রে আমি Siyam Rupali ফন্ট কেই পছন্দ করি। তবে SolaimanLipi র মত ফন্ট হলেও কাজ করবে। ফন্ট ডাউনলোড করার জন্য বাংলা ফন্ট ফাইল লেখাতে ক্লিক করুন। পাসওয়ার্ডঃ ০১৯২১৬৬৯৮৯৮।







