আ বি শা র ১ ৪
I Love ALLAH. Al-Qran is the complete code of life.

আবিশার ১৪

আমি রবিউল ইসলাম। BUBT তে পড়াশোনা করি। ব্লগ লিখতে মন চাইলেও লিখতে পারি না। যাই হোক এবার লিখব, আল্লাহ্‌র দয়ায় আপনাদের জন্য যতটা পারি লিখব। আশা করি মাসে ৪-৫ তা টপিক লিখতে পারব। আর BUBT ফ্রেন্ডস তোমরা মন খারাপ করোনা। তোমাদের জন্য বিশেষ কিছু …………

বিস্ময়কর বিষয়, দয়া করে পড়ুন এবং চিন্তা করুণ !

মনোযোগ দিয়ে পড়ি, বোঝার চেষ্টা করি......... ১. ১০০ টাকা মসজিদে কতই না বড় দেখায়, অথচ শপিংমলে কত না ছোট ! ২. মসজিদে দুই ঘণ্টা ইবাদত করা কত দীর্ঘ সময়, কিন্তু সিনেমা হলে তা দ্রুতই শেষ হয়ে যায় !

আল্লাহ্‌কে ডাকার বৈজ্ঞানিক উপকারিতা

নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ভ্যান্ডার হ্যাভেন প্রবিত্র কোরআন অধ্যয়ন ও বারবার ‘আল্লাহ্‌’ শব্দটি উচ্চারণে রোগী ও স্বাভাবিক মানুষের ওপর তার প্রভাব সম্পর্কিত একটি আবিষ্কারের কথা ঘোষণা করেছেন...

পিএইচপি মাইএসকিউএল [পর্ব-১]

আস্সলামুয়ালাইকুম। আশা করি আল্লাহ্‌র রহমতে আপনারা সবাই ভাল আছেন। পর সমাচার আমি আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আসলাম। আজ লিখব.....

পিএইচপি মাইএসকিউএল [পর্ব-২]

ধরে নেই আমাদের কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইন্সটল দেওয়া আছে। তো এখন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই.........

হারাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হারাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

পুরুষগণ কোন ধরনের মহিলার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে

পুরুষগণ নিন্মে বর্ণিত ১৪ শ্রেণীর মহিলার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে এবং তাদেরকে বিবাহ করা হারাম।

১. আপন মা।

২. আপন দাদী,নানী ও তাদের ঊধ্বতন মহিলাগণ।

৩. সহোদর বোন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।

৪. আপন মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোন কন্যা সন্তান ও আপন ছেলে    সন্তানদের স্ত্রী।

৫. যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন সংঘটিত হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর কন্যা সন্তান এবং স্ত্রীর মা অর্থাৎ     শাশুড়ী, নানী শাশুড়ী ও দাদী শাশুড়ী।

৬. ফুফু অর্থাৎ পিতার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।

৭. খালা অর্থাৎ মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।

৮. ভাতিজী অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে ও তাদের অধঃস্তন কন্যা সন্তান।

৯. ভাগ্নী অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে ও তাদের অধঃস্তন কন্যা সন্তান।

১০. দুধ সম্পর্কীয় মেয়ে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে ও তাদের অধঃস্তন কোন কন্যা সন্তান এবং দুধ সম্পর্কীয়    ছেলের স্ত্রী।

১১. দুধ সম্পর্কীয় মা, খালা, ফুফু, নানী, দাদী ও তাদের ঊধ্বতন  মহিলাগণ।

১২. দুধ সম্পর্কীয় বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোন কন্যা সন্তান।

১৩. যৌন শক্তিহীন এমন বৃদ্ধা, যার প্রতি পুরুষের কোন প্রকার আকর্ষণ নেই।

১৪. অপ্রাপ্ত বয়স্কা এমন বালিকা, যার প্রতি পুরুষদের এখনও যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি।

উল্লেখ্য ১৩ ও ১৪ নং বর্ণিত মেয়েদের সাথে বিবাহ জায়েয আছে।

উপরোক্ত মহিলাগণ ব্যতীত পুরুষের জন্য অন্য কোন মহিলার সাথে দেখা-সাক্ষাৎ মোটেও জায়েয নয়, বরং সম্পূর্ণ নাজায়েয ও হারাম।

[সূরা নিসা ২৩, তাফসীরে মাযহারী -২/২৫৪, মা’আরিফুল কুরআন, ২/৩৫৬-৩৬১]

--- সংগ্রহঃ কিতাবুস সুন্নাহ(শর’ই পর্দা) --