আ বি শা র ১ ৪
I Love ALLAH. Al-Qran is the complete code of life.

আবিশার ১৪

আমি রবিউল ইসলাম। BUBT তে পড়াশোনা করি। ব্লগ লিখতে মন চাইলেও লিখতে পারি না। যাই হোক এবার লিখব, আল্লাহ্‌র দয়ায় আপনাদের জন্য যতটা পারি লিখব। আশা করি মাসে ৪-৫ তা টপিক লিখতে পারব। আর BUBT ফ্রেন্ডস তোমরা মন খারাপ করোনা। তোমাদের জন্য বিশেষ কিছু …………

বিস্ময়কর বিষয়, দয়া করে পড়ুন এবং চিন্তা করুণ !

মনোযোগ দিয়ে পড়ি, বোঝার চেষ্টা করি......... ১. ১০০ টাকা মসজিদে কতই না বড় দেখায়, অথচ শপিংমলে কত না ছোট ! ২. মসজিদে দুই ঘণ্টা ইবাদত করা কত দীর্ঘ সময়, কিন্তু সিনেমা হলে তা দ্রুতই শেষ হয়ে যায় !

আল্লাহ্‌কে ডাকার বৈজ্ঞানিক উপকারিতা

নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ভ্যান্ডার হ্যাভেন প্রবিত্র কোরআন অধ্যয়ন ও বারবার ‘আল্লাহ্‌’ শব্দটি উচ্চারণে রোগী ও স্বাভাবিক মানুষের ওপর তার প্রভাব সম্পর্কিত একটি আবিষ্কারের কথা ঘোষণা করেছেন...

পিএইচপি মাইএসকিউএল [পর্ব-১]

আস্সলামুয়ালাইকুম। আশা করি আল্লাহ্‌র রহমতে আপনারা সবাই ভাল আছেন। পর সমাচার আমি আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আসলাম। আজ লিখব.....

পিএইচপি মাইএসকিউএল [পর্ব-২]

ধরে নেই আমাদের কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইন্সটল দেওয়া আছে। তো এখন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই.........

সফটওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সফটওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

দরকারি ফাইল খুঁজে পাচ্ছেন না ! কোন সমস্যা নেই !

সমস্ত প্রশংসা মহান আল্লাহ্‌ তায়ালার জন্য, যিনি সমগ্র জাহানের পালনকর্তা। তার নামেই শুরু করছি.........
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রত্যেকের কম্পিউটারে হাজার হাজার ফাইল রয়েছে। আর যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের কম্পিউটারে কি পরিমাণ ফাইল থাকতে পারে তা আমরা নিজেরাই বলতে পারব কি? যাই হোক যারা কম্পিউটার নিয়ে বেশি সময় পড়ে থাকেন তারা কোন ফোল্ডারে কি ফাইল আছে তা সহজেই বলে দিতে পারবেন। তাদের কে উপলক্ষ করে বলা, যদি কোন কারণে কম্পিউটার সপ্তাহখানিক ব্যবহার না করা হয় তাহলে কি এত সহজে বলে দিতে পারব যে অমুক ফোল্ডারে অমুক ফাইল আছে। অনেক দরকারি ফাইল আছে যা কাজের সময় খুঁজে পাওয়া যায় না। 

উইন্ডোজ ৭ ও ৮ এ সহজে ফাইল খুঁজে বের করা যায়। কিন্তু খুব দ্রুত নয়। উইন্ডোজ ৭ ও ৮ এর চাইতেও দ্রুত ফাইল খুঁজে বের করার পদ্ধতি আমরা আজ দেখাব। কথা বেশি হয়ে যাচ্ছে তাই আসুন কাজে পরিচয় দেই।

প্রথম ধাপঃ একটু কষ্ট করে আমাদের Search Everything সফটওয়্যারটি সংগ্রহ করতে হবে। না থাকলে অনুগ্রহ করে সফটওয়্যার ডাউনলোড লেখাতে ক্লিক করে চাহিদা মত ভার্সন নির্বাচন করুন এবং ডাউনলোড করে নিন।

দ্বিতীয় ধাপঃ ডাউনলোড শেষ হলে ইন্সটল করি। আমি Everything-1.3.3.658b.x86.exe টি ডাউনলোড করেছি। ব্যাস কাজ শেষ।

তৃতীয় ধাপঃ এখন ফাইল খোঁজার পালা। শুধু ফাইলের নাম লিখুন আর কাজ দেখুন। আশা করি ফাইলের পুরো নাম লিখতে হবে না। তার আগেই আলাদীনের চেরাগের মত ফাইল সামনে হাজির হয়ে যাবে। 

চতুর্থ ধাপঃ একটা ফাইল খোঁজার উধাহরণ দিচ্ছি। মনে করি আমার কম্পিউটারে Search Everything সফটওয়্যারটি আছে। কিন্তু খুঁজে বের করতে পাচ্ছিনা। তো সফটওয়্যারটি চালু করি এবং লিখি every আর মজা দেখি। স্ক্রীনশট দেওয়া হলঃ



আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কিছু নিয়ে অপেক্ষায় থাকুন। 

লেখাটি যেকেউ কপি পেস্ট করতে পারবেন। কোন শর্ত নেই। ভাল থাকবেন।

লেখকঃ এ. এম. রবিউল ইসলাম